মনরোর প্রেমপত্র চান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিলিন মনরো
মেরিলিন মনরো

পৃথিবীর সর্বকালের সেরা আবেদনময়ী নারীদের একজন। শুধু তো রূপ নয়, ফ্যাশনবোধ, ব্যবহার আর কথায় কথায় তির ছোড়ার ক্ষমতা ছিল বলেই না অনন্য হয়ে উঠেছিলেন মেরিলিন মনরো। যে তির কত সহস্র পুরুষের হৃদয়ে গিয়ে বিঁধেছে, সে খবর কে রাখে। অনেক পুরুষেরই স্বপ্নকন্যা মনরোর কোনো প্রেমপত্র কি আপনি চান? চাইলে কিন্তু পেতেই পারেন! তবে এর জন্য আপনাকে গুনতে হবে কাঁড়ি কাঁড়ি ডলার।
প্রয়াত হলিউড অভিনেত্রী মনরোর বেশ কয়েকটি হারিয়ে যাওয়া প্রেমপত্র উদ্ধার হয়েছে। মনরোর প্রেমপত্র মানেই যেন হিরের খনি। আর তাই দেরি না করে সেই চিঠি নিলামে তুলে নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরে বেভারলি হিলসে হবে সেই নিলাম। সব মিলিয়ে চিঠির সংখ্যা নেহাত কম নয়। ৩০০-র মতো। মনরোর লেখা তো বটেই, মনরোকে লেখা চিঠিও এর মধ্যে থাকবে বলে শোনা যাচ্ছে। নিলামকারীদের আশা, সব মিলে ১০ লাখ ডলার উঠে আসবে এই নিলাম থেকে। পিটিআই।