মশায় কুপোকাত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, ঠাট্টার জো নেই। এই পৃথিবীর সবচেয়ে জীবনঘাতী প্রাণীটির নাম মশা। মশার কামড়ের কারণে সৃষ্ট রোগে বিশ্বে যত লোক মারা যায়, আর কোনো প্রাণী মানুষের এত মৃত্যু ঘটায় না। এই সত্যটা উপলব্ধি করলেন লিন্ডসে লোহান। ফ্রেঞ্চ পোলিনেশিয়ায় ছুটি কাটাতে গিয়ে মশার কামড়ে কঠিন ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিলো।
এই রোগে আক্রান্ত হলে রোগীর জ্বর হয়, শরীরের হাড়ে ব্যথা নয়, অবসাদ আসে, র্যাশ দেখা দেয়। চিকুনগুনইয়া নামের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি এই অভিনেত্রী নিজে দিয়েছেন টুইটারে। এমনিতে এই রোগে কয়েক মাস পর্যন্ত ভোগার কথা। তবে লিলো অল্পের ওপর দিয়েই বেঁচে গেছেন বলে মনে হচ্ছে। এসশোবিজ।