মা হওয়ার আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটালি পোর্টম্যান
নাটালি পোর্টম্যান

আজকেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবারের অস্কারে উপস্থিত হতে পারেননি তিনি। কিন্তু মনে হচ্ছে লুকিয়ে একটি কাজের শুটিং করে ফেলেছেন ‘থর’খ্যাত অভিনেত্রী। মা হওয়ার ঠিক আগের দিন প্রকাশ পেল নাটালি অভিনীত একটি মিউজিক ভিডিও। জেমস ব্ল্যাইকের গান ‘মাই উইলিং হার্ট’-এর এই মিউজিক ভিডিওতে অন্তঃসত্ত্বা অবস্থায়ই দেখা গেছে তাঁকে। 

নাটালি পোর্টম্যান ও ফরাসি নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলিপাইডের সংসারে পাঁচ বছর বয়সী আলেফ নামের একটি ছেলেসন্তান রয়েছে। আর দ্বিতীয়টি মেয়েসন্তান। নাম রেখেছেন আমালিয়া।
ভ্যারাইটি