মা হলেন স্কারলেট জোহানসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলুন তো, স্কারলেট জোহানসনের প্রিয় ফুল কোনটা? সম্ভবত গোলাপ।
ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার ছবিটি নিয়ে উন্মাদনার রেশ এখনো মিলিয়ে যায়নি। এরই মধ্যে আবারও খবর হলেন এই অভিনেত্রী, মা হয়েছেন তিনি।
তাঁর মেয়ের নাম রেখেছেন রোজ। গত বছর তিনি জুটি বেঁধেছিলেন রোমেইন ডুরিয়াকের সঙ্গে। আপাতত ‘নতুন মা’ সংবাদমাধ্যম থেকে সম্ভবত একটু দূরেই থাকতে চাইছেন। স্কাই নিউজ।