মা হিসেবেও দারুণ অ্যান: অ্যাডাম সুলম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান হ্যাথাওয়ে-অ্যাডাম সুলম্যান
অ্যান হ্যাথাওয়ে-অ্যাডাম সুলম্যান

এ বছর মার্চ মাসে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মা হয়েছেন। মাতৃত্বের স্বাদ দারুণ উপভোগ করছেন ‘হ্যাভোক’ ছবির এই তারকা। শুধু অভিনেত্রী বা স্ত্রী হিসেবেই নয়, মা হিসেবেও নাকি অ্যান অসাধারণ। আর এই সনদ তাঁকে দিয়েছেন স্বামী অ্যাডাম সুলম্যান।

সম্প্রতি এক অনুষ্ঠানে অ্যাডাম বলেন, ‘অ্যান আমাকে সবসময়ই মুগ্ধ করে। একজন মা হিসেবেও তিনি অসাধারণ। ’

অস্কারজয়ী অভিনেত্রী অ্যান ২০১২ সালে বিয়ে করেন গয়নার ডিজাইনার অ্যাডাম সুলম্যানকে। ২৪ মার্চ এই দম্পতির প্রথম সন্তান জোনাথন রোজব্যংক সুলম্যানের জন্ম। নতুন মা-বাবা এখন ছেলেকে নিয়েই ব্যস্ত আছেন।

২০১৩ সালে ‘ভোগ’ ম্যাগাজিনকে দেয়া একটি সাক্ষাৎকারে অ্যান তাঁর মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। কাজেই মা হিসেবে যে তিনি দায়িত্ববান আর যত্নশীল হবেন, তা তো আর বলার অপেক্ষা রাখেনা। ইন্ডিয়ান এক্সপ্রেস।