মাইলি-প্যাট্রিক সম্পর্কে খুশি মারিয়া শ্রিভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শ্রিভার, প্যাট্রিক শোয়ার্জেনেগার ও মাইলি সাইরাস
মারিয়া শ্রিভার, প্যাট্রিক শোয়ার্জেনেগার ও মাইলি সাইরাস

মাইলি সাইরাসের সঙ্গে প্যাট্রিক শোয়ার্জেনেগারের সম্পর্ক গড়ে ওঠায় আনন্দিত প্যাট্রিকের মা মারিয়া শ্রিভার। মাইলিকে চমৎকার মেয়ে বলেই মন্তব্য করেছেন মার্কিন সাংবাদিক, লেখিকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি মারিয়া। ছেলের প্রেমিকা নির্বাচনে দারুণ খুশি তিনি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, সম্প্রতি মারিয়া শ্রিভারের ভাই অ্যান্থনি শ্রিভারের সঙ্গে সাক্ষাৎ হয় মাইলি ও প্যাট্রিকের। মায়ামি বিচে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে তাঁদের দেখা হয়। অ্যান্থনি জানান, মাইলিকে দারুণ পছন্দ করেছে প্যাট্রিকের পরিবারের সদস্যরা।
ভাগনে প্যাট্রিকের সঙ্গে মাইলিকে দেখার পর অ্যান্থনি বলেন, ‘মাইলির সঙ্গে অনেক মজার সময় কাটিয়েছি। আমি যত দূর জানি, মাইলিকে মেনে নিতে প্যাট্রিকের পরিবারের সদস্যদের মধ্যে কোনো সমস্যা নেই।’

আরও জানতে পড়ুন: