মাইলি-প্যাট্রিকের বিয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস এবং প্যাট্রিক শোয়ার্জেনেগার
মাইলি সাইরাস এবং প্যাট্রিক শোয়ার্জেনেগার

এ যেন পুতুল বিয়ে। খেলায় খেলায় গাঁটছড়া বাঁধলেন মাইলি সাইরাস এবং প্যাট্রিক শোয়ার্জেনেগার। তবে এখনো বিয়ের পাকাপোক্ত কোনো খবর জানাচ্ছে না বর কিংবা কনের পরিবার। বিয়ে নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে সবখানে।
মাইলির ঘনিষ্ঠ এক বন্ধু হলিউড লাইফকে জানায়, ৬ ডিসেম্বর এক পার্টিতে হইহুল্লোড় করতে করতেই বিয়ে সেরে ফেলেন মাইলি-প্যাট্রিক। বিয়েটা এত তড়িঘড়ি করে হয় যে সে সময় বিয়ের আংটিটা পর্যন্ত কেনা হয়নি তাঁদের। এমনকি বিয়ের জন্য আগে থেকে নাম নিবন্ধনও করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের একটি হোটেলে হয় বিয়ে। সে সময় মাইলি কিংবা প্যাট্রিক পরিবারের কেউই বিয়েতে উপস্থিত ছিলেন না। তাঁদের কয়েকজন কাছের বন্ধু ছিলেন বিয়েতে। তবে এটা কি সত্যিই বিয়ে ছিল, নাকি নিছক ‘খেলা’, এ নিয়ে এখনো সংশয় কাটেনি।