মাত্র আট ঘণ্টায় ২০ লাখ হিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফিউরিয়াস ৭’ ছবির পোস্টার
‘ফিউরিয়াস ৭’ ছবির পোস্টার

তুমুল জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম ছবি ফিউরিয়াস ৭ মুক্তি পাবে আগামী বছরের ৩ এপ্রিল। গতকাল ১ নভেম্বর অ্যাকশন ঘরানার ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গেই তা দেখার জন্য ইউটিউবে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। মাত্র আট ঘণ্টার মাথায় ইউটিউবে ২০ লাখেরও বেশি হিট দখল করে নেয় ফিউরিয়াস ৭। দ্রুত গতিতে সেই হিটের সংখ্যা বেড়েই চলেছে।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অফিশিয়াল পাতায় ফিউরিয়াস ৭ ছবির ট্রেইলার আপলোড করা হয় গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা তিনটায়। এর পরপরই অনলাইনে রীতিমতো হইচই পড়ে যায়। ইউটিউবে মাত্র আট ঘণ্টায় ২০ লাখ ৫০ হাজার ৩৭৭ জন দর্শক তা দেখে ফেলেন। এ সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। এ ছাড়া ছবিটির  ট্রেইলারে লাইক পড়েছে ৪০ হাজার ১৪৪টি। এক খবরে এ তথ্য জানিয়েছে ই-অনলাইন।
জেমস ওয়ান পরিচালিত ফিউরিয়াস ৭ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিন ডিজেল, মিশেল রড্রিগজ, ডোয়েন জনসন, লুকাস ব্ল্যাক, জেসন স্টেথাম, জর্ডানা ব্রিউস্টার, টাইরিস গিবসন, কার্ট রাসেল, ভারতীয় অভিনেতা আলী ফজল, প্রয়াত পল ওয়াকার প্রমুখ।

ফিউরিয়াস ৭ ছবির ট্রেইলার দেখতে ক্লিক করুন
http://www.youtube.com/watch?v=Skpu5HaVkOc