মাদক পাচারকারীর চরিত্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল র‍্যাডক্লিফ
ড্যানিয়েল র‍্যাডক্লিফ

বড় হয়ে গেছে ছোট্ট ‘হ্যারি পটার’ ড্যানিয়েল। এখন সে পুরোদস্তুর নায়ক। এই ব্রিটিশ তারকাকে এবার দেখা যাবে মাদক পাচারকারীর চরিত্রে। ছবির নাম ‘বিস্ট অব বারডেন’। এক বৈমানিককে ঘিরে ছবির কাহিনি। বিভিন্ন দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারে জড়িত এই বৈমানিক।
ড্যানিয়েলকে সম্প্রতি দেখা গেছে ‘সুইস আর্মি ম্যান’ ও ‘নাউ ইউ সি মি-টু’ ছবিতে। তাঁর সর্বশেষ ছবি ‘ইম্পেরিয়াম’। আসছে বছর ‘জাঙ্গাল’ নামের একটি ছবি মুক্তি পাবে তাঁর। সব মিলিয়ে ভালোই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
‘বিস্ট অব বারডেন’ ছবিটি পরিচালনা করছেন সুইডিশ নির্মাতা জ্যাস্পার গানস্ল্যান্ড। চিত্রনাট্য লিখেছেন অ্যাদাম হোয়েলজেল।