মামলা করবেন লরেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

কী এক বিচ্ছিরি ঝামেলায় পড়েছেন জেনিফার লরেন্স! তাঁর মুঠোফোনে ছিল একান্ত ব্যক্তিগত কিছু ছবি। এমন ছবিও ছিল, যেখানে লরেন্সের গায়ে সুতোটি পর্যন্ত নেই। শুধু তাঁর নিজের নয়, স্পর্শকাতর বেশ কিছু ছবি ছিল হলিউডের আরও কয়েকজন তারকার। কিন্তু কী করে কী করে যেন সেই সব ছবি চলে গেছে অনলাইনে। বাঁধভাঙা বানের জলের মতো ছড়িয়ে পড়ছে সেই সব ছবি।
ধারণা করা হচ্ছে, লরেন্স ফোন হ্যাকিংয়ের শিকার। তবে লরেন্সের দাবি, এই ছবিগুলো অনেক আগেই মুছে ফেলা হয়েছিল। নিশ্চয়ই কেউ অসৎ উদ্দেশ্যে জমিয়ে রেখেছিল ছবিগুলো। ছেড়ে দিয়েছে এখন। টুইটারে তিনি বলেছেন, ‘এই ছবিগুলো অনেক আগেই মুছে ফেলা হয়েছে এটা জানি বলেই বলছি, কেউ ঘৃণ্য এই কাজটি করেছে। যাদের যাদের ফোন হ্যাক হয়েছে, তাদের সবার কষ্টটা বুঝতে পারছি।’
২৪ বছর বয়সী এই অভিনেত্রীর মুখপাত্র বলেছেন, তাঁরা এর মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আইএএনএস।