মারা গেছেন ব্রিটিশ অভিনেতা জন হার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে জন হার্ট
‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে জন হার্ট

হ্যারি পটার সিরিজের মি. ওলাইভেন্ডার চরিত্রের অভিনয়শিল্পী জন হার্ট মারা গেছেন। ২০১৫ সাল থেকেই তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিন কেনেডির জীবনীভিত্তিক ছবি ‘জ্যাকি’তে শেষ অভিনয় করেন তিনি। জীবনে তিনি ১২০ টিরও বেশি সিনেমা এবং বিভিন্ন টিভি সিরিজ ও মঞ্চে অভিনয় করেন। তাঁর বিখ্যাত ছবিগুলোর মধ্যে আছে ‘এলিফ্যান্ট ম্যান’, ‘হেলবয়’, ‘এলিয়েন’, ‘ডক্টর হু’ ইত্যাদি। ‘হ্যারি পটার’ সিরিজের ছবির চরিত্র মি. ওলাইভেন্ডার চরিত্রে তিনি পরিচিতি পেয়েছিলেন সকলের কাছে।
১৯৪০ সালে ২২ জানুয়ারি ডার্বিশায়ারের চেস্টারফিল্ডে জন্ম হয় এ অভিনেতার। তিনি ছয় দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু পাননি। পেয়েছেন বাফটা অ্যাওয়ার্ড। বিবিসি