মুখোমুখি সাবেকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন; যখন একসঙ্গে ছিলেন
ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন; যখন একসঙ্গে ছিলেন

কেমন লাগে হঠাৎ করে যদি সাবেক প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যায়? তা-ও আবার যখন বর্তমান সঙ্গী সঙ্গে আছেন! ব্যাপারটা আসলেই বিব্রতকর। সম্প্রতি এমন এক বিব্রতকর অবস্থায় পড়লেন টোয়াইলাইট জুটি ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন।

একসময় পর্দায় ও পর্দার বাইরে প্রেমে মজেছিলেন ক্রিস্টেন ও রবার্ট। কিন্তু টোয়াইলাইট ভক্তদের আহত করে সে বাঁধন ছিঁড়ে গেছে বহু আগেই। নতুন সঙ্গী পেয়েছেন রবার্ট। ব্রিটিশ সংগীত তারকা এফকেএ টুইগস তাঁর প্রেমিকা। আর ক্রিস্টেনের কাছের মানুষ এখন ভিক্টোরিয়া সিক্রেটের মডেল স্টেলা ম্যাক্সওয়েল। শুক্রবার ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন ক্রিস্টেন ও রবার্ট দুইজনেই। তা-ও আবার একই বিমানে। সেখানেই একে অপরের মুখোমুখি হয়েছেন সাবেক এ জুটি। রবার্টের প্রেমিকা তাঁর সঙ্গে ছিলেন না। কিন্তু ক্রিস্টেনের সঙ্গে ছিলেন স্টেলা। তাই ক্রিস্টেন এ যাত্রায় একটু বেশিই বিব্রত হয়েছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের হাত থেকে রীতিমতো পালিয়ে বেরিয়েছেন। অপরদিকে স্বাচ্ছন্দ্যেই ক্লিকবন্দী হয়েছেন রবার্ট। সূত্র: ডেইলি মেইল