মৃতের আত্মার অস্তিত্ব টের পান কেট হাডসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট হাডসন
কেট হাডসন

মৃত মানুষের আত্মার অস্তিত্ব অনুভব করতে পারেন বলেই দাবি করেছেন মার্কিন অভিনেত্রী কেট হাডসন। শুধু তিনিই নন, তাঁর মা অস্কারজয়ী অভিনেত্রী গোল্ডি হোনেরও মৃতের আত্মার উপস্থিতি অনুভবের ক্ষমতা আছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এমন অদ্ভুত দাবি করেছেন ৩৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

এ প্রসঙ্গে কেট হাডসনের ভাষ্য, ‘আমি এবং আমার মা গোল্ডি মৃত মানুষ দেখতে পারি। এটাকে দেখা বলা ঠিক হবে না, আমরা আসলে আত্মার উপস্থিতি টের পাই। এটা এক ধরনের ক্ষমতা। আমি এ ধরনের ক্ষমতায় বিশ্বাসী।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।

একবার মুণ্ডুহীন এক নারীর ভূত দেখে প্রচণ্ড ধাক্কা খেয়েছিলেন বলেও দাবি করেছেন কেট হাডসন। তিনি বলেন, ‘সত্যিই প্রচণ্ড ভয়ংকর অভিজ্ঞতা ছিল সেটা।’