মে মাসেই নতুন 'আয়রনম্যান'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডাউনি জুনিয়র
রবার্ট ডাউনি জুনিয়র

অতিমানবদের ছবি যাঁদের পছন্দ, তাঁরা একটু নড়েচড়ে বসতেই পারেন। বিস্ময়ে অনেকে আবার হয়ে যেতে পারেন স্থির। বলা নেই, কওয়া নেই, হুট করেই চলে আসবে আয়রনম্যান ফোর? এমনটি তো হলিউডের ইতিহাসে আগে কখনো ঘটেনি! কিন্তু এবার এমনটাই ঘটাতে যাচ্ছেন অতিমানব ‘আয়রনম্যান’ ওরফে রবার্ট ডাউনি জুনিয়র। তাঁর কাছে ‘আয়রনম্যান’ সিরিজের নতুন ছবির খবর জানতে চাইলে তিনি বলেন, ‘এই যে মে মাসে মুক্তি পাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার। ওটাই তো ছোটখাটো একটা আয়রনম্যানের ছবি। নাম ক্যাপ্টেন আমেরিকার হলেও ছবিতে আয়রনম্যানও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছে।’
নতুন আয়রনম্যান ছবির খবরকে এভাবেই এড়িয়ে গেলেন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। আয়রনম্যান ফোর নিয়ে রবার্ট বলেন, ‘এখনো এ ব্যাপারে কোনো পরিকল্পনা হয়েছে কি না, আমার জানা নেই।’
৫০ বছর বয়সী রবার্ট ডাউনি জুনিয়র এ পর্যন্ত মোট সাতটি ছবির জন্য পরেছেন আয়রনম্যানের পোশাক। এর মধ্যে আয়রনম্যানের নিজের ছবি ছিল তিন, দুটি ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের ছবি, দ্য ইনক্রিডেবল হাল্ক (২০০৮) এবং এবারের ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার। তা ছাড়া অ্যাভেঞ্জার্স সিরিজের আগামী দুটি ছবিতেও রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যাবে আয়রনম্যান হিসেবে। কিন্তু নিজের ছবির প্রশ্নে এখনো অনিশ্চিত মার্ভেল কমিকসের সবচেয়ে জনপ্রিয় এই অতিমানব। ইউএসএ টুডে।