মেয়ের বিয়েতে অনুপস্থিত টম ক্রুজ!

এইতো মাত্র কিছুদিন আগেই বিয়ে করলেন ইসাবেলা ক্রুজ। হলিউডের তারকা টম ক্রুজ ও নিকোল কিডম্যানের পালিত কন্যা। কিন্তু মেয়ে ইসাবেলার বিয়েতে টম ক্রুজের টিকিটিরও দেখা মেলেনি! মেয়ের বিয়ে অথচ বাবাই অনুপস্থিত! অনেকেই বিষয়টাতে তাজ্জব বনে গেছেন। কিন্তু ঘটনা সত্যি। আর সত্যি বলতে কী এর জন্য বাবা টম ক্রুজকে যে খুব বেশি দোষ দেওয়া যাবে; সে সুযোগও নেই। কারণ টম ক্রুজ-নিকোল কিডম্যানের পালিত মেয়ে ইসাবেলা লন্ডনে তাঁর বিয়েটা করেছেন অত্যন্ত গোপনে। ম্যাক্স পার্কার নামে ব্রিটেনের একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞকে বিয়ে করেছেন ইসাবেলা।
সম্ভবত তারকা বাবার নজর এড়ানোর জন্যই ইসাবেলার এই বিয়ের যত গোপনীয়তা। হাতে গোনা মাত্র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকেই অনুষ্ঠানে আসতে বলেছিলেন ইসাবেলা। যে কারণে টম ক্রুজ জানতেনও না যে তাঁর এই মেয়ে বিয়ে করতে যাচ্ছে।
অবশ্য ইসাবেলার বিয়ের এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেয়ের মা নিকোলে কিডম্যান। যদিও বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ছবিগুলোতে খুঁজে পাওয়া যায়নি নিকোল কিডম্যানকে। নিকোল তাঁর মেয়ে ইসাবেলার বিয়ের অনুষ্ঠানে সেখানে ছিলেন কিনা সে বিষয়টিও খানিক অস্পষ্ট। তিনি যে সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে কথাও পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
বাবা টম ক্রুজের মতো মেয়ে ইসাবেলা ক্রুজও চার্চ অব সাইন্টোলজির একজন সদস্য। যদিও ইসাবেলার স্বামী ম্যাক্স চার্চ অব সাইন্টোলজির সঙ্গে সম্পৃক্ত নন।