মোহাম্মদ আলীর কফিন বহন করবেন উইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী-উইল স্মিথ
মোহাম্মদ আলী-উইল স্মিথ

২০০১ সালে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পরিচালক মাইকেল মান। সেখানে আলীর চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। সেই ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি অস্কারের মনোনয়নও পেয়েছিলেন। সিনেমার আলী এবার বাস্তবের আলীর মৃতদেহ বহন করে নিয়ে যাবেন তাঁর কেন্টাকির লুইসভিলের গ্রামে, সেখানেই মোহাম্মদ আলীকে চিরশয্যায় শায়িত করা হবে।

মোহাম্মদ আলীর জীবনীভিত্তিক ‘আলী’ চলচ্চিত্রে অভিনয় করার সময় থেকেই এই বিখ্যাত ক্রীড়াবিদের পারিবারিক বন্ধু হয়ে ওঠেন উইল স্মিথ। আগামী শুক্রবার সদ্য প্রয়াত মুষ্টিযোদ্ধা আলীর শেষযাত্রায় অংশ নেবেন এবং তাঁর কফিন বহন করবেন উইল। সাবেক মুষ্টিযোদ্ধা লেনক্স লুইসও আলীর কফিন বহন করবেন বলে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোয়ানার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ আলী। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
সূত্র: বিবিসি