ম্যাথু ম্যাকনি জানলেন বাংলাদেশের ভক্তদের কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্ত-ধিরস্থির ভঙ্গি। মুখে সদ্য গজিয়ে ওঠা দাড়িতে তাঁকে অনেকটা সাধু-সন্ন্যাসীর মতো দেখায়। কান চলচ্চিত্র উৎসবে হলিউড অভিনেতা ম্যাথু ম্যাকনি হাজির হলেন ভিন্নরূপে। আজ শনিবার ঘণ্টাখানেক আগে গাস ফন সেন্টের সি অব ট্রিজ এর সংবাদ সম্মেলনে তিনি উৎসবে হাজির হয়েছেন।
প্রথম সুযোগেই ম্যাথু ম্যাকনিকে জানাতে ভুললাম না, ঢাকায় তাঁর অভিনীত বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ছবি ইন্টারস্টলার ছিল ব্যাপক আলোচিত। তাঁর অনেক ভক্ত বাংলাদেশে। শুনেই বললেন ‘ও তাই নাকি!’

তারপর খুব মাপা একটা হাসি দিলেন। ঘন্টাখানেকের দেখায় মনে হয়েছে খুবই স্বল্পভাষি
তিনি। কথা বলেন শান্ত, আত্মবিশ্বাসী ভঙ্গিতে। উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা সি অব ট্রিজ অবশ্য একদমই আলাদা ইনটারস্টলার থেকে। ছবিতে মৃত্যু ভাবনা, আর আধ্যাত্মিকতা আছে বলেই বারেবারে ঘুরেফিরে আলোচনায় এসেছে সেই প্রসঙ্গ।