যত কাণ্ড কানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোফি মারসো l ছবি: প্রথম আলো
সোফি মারসো l ছবি: প্রথম আলো

বন্ডকন্যার কাছাকাছি
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল জেমস বন্ড সিরিজের অন্যতম সফল ছবি দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ। সেই ছবিতে পিয়ার্স ব্রসনানের বিপরীতে দুর্দান্ত এক চরিত্রে অভিনয় করেছিলেন ফরাসি অভিনেত্রী সোফি মারসো।
সোফি মারসোকে এবার কাছ থেকে দেখার সুযোগ মিলল ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে। হাসিমুখের ঝলমলে সোফি ছিলেন বিচারকদের সংবাদ সম্মেলনের মধ্যমণি। এবারের কান উৎসবে তিনি আছেন দুই জুরি প্রেসিডেন্ট ইথান ও জোয়েল কোয়েনের সহযোগী বিচারক হিসেবে।
দারুণ আলোচিত ছবি ব্রেভহার্ট-এ অভিনয় করে সোফি মারসো ফ্রান্সের বাইরে প্রথম বড় ধরনের আন্তর্জাতিক খ্যাতি পান।

ক্যাথরিন দান্যুভ l ছবি: প্রথম আলো
ক্যাথরিন দান্যুভ l ছবি: প্রথম আলো

ক্যাথরিন দান্যুভের ফেসবুক-ভীতি
ফেসবুক বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ধারে-কাছে পারতপক্ষে আসতে চান না কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দান্যুভ। তিনি মনে করেন, তারকারা আর তারকা নেই। কারণ, তাঁদের জীবনের অন্ধিসন্ধি সবকিছুই উঠে আসছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
‘আমি বড় জোর মোবাইল ফোনটা ব্যবহার করি। সেটাও প্রয়োজনমতো বন্ধ করে রাখতে আমার ভালো লাগে। তারকা তাঁরাই, যঁাদের নিয়ে মানুষ স্বপ্ন দেখে।’ গত পরশু সংবাদ সম্মেলনে এ কথাই বললেন এই অভিনেত্রী।