যমজ সন্তানদের স্বাগত জানালেন ক্লুনি দম্পতি

চিকিৎসক আগেই জানিয়ে রেখেছিলেন জুনে মা হতে যাচ্ছেন আমাল ক্লুনি। তাও আবার একজন নয়, আমালের গর্ভে ছিল দুজন সন্তান। এদিকে, প্রথমবার বাবা হওয়ার উচ্ছ্বাসে ৫৬ বছর বয়সী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি সন্তানদের পৃথিবীতে স্বাগত জানানোর জন্য ঘটাচ্ছিলেন একেকটা এলাহি কাণ্ড। এবার এই দম্পতির অপেক্ষার প্রহর শেষ হলো। আজ বুধবার সকালে একটি ছেলে ও একটি মেয়ের জন্ম দিয়েছেল আইনজীবী আমাল। জর্জ জানিয়েছেন, তাঁর স্ত্রী ও সন্তানেরা সুস্থ আছেন।
সংবাদমাধ্যম সিএনএনকে জর্জ জানান, তিনি এবং আমাল যমজ সন্তান পেয়ে খুব খুশি। তাঁদের ছেলের নাম রাখা রয়েছে আলেকজান্ডার ও মেয়ের নাম এলা। এই দম্পতির মা-বাবা হওয়ার খবর প্রথম প্রকাশিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য টক’-এর উপস্থাপিকা জুলি চেন প্রথম আমালের সন্তানসম্ভবা হওয়ার খবরটি ফাঁস করেন।
আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মী আমালের সঙ্গে অভিনেতা জর্জ ক্লুনির বিয়ে হয় ২০১৪ সালে, ইতালির ভেনিস শহরে। জুম।