যে কারণে পিট 'সবচেয়ে ধনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিটের কাছে সন্তানেরাই বড় সম্পদ
ব্র্যাড পিটের কাছে সন্তানেরাই বড় সম্পদ

হলিউডের সবচেয়ে ধনী তারকাদের তালিকায় তাঁর নাম ওপরের দিকেই থাকে। কিন্তু শুধু হলিউডের গণ্ডিতে নয়, সারা দুনিয়ায়ই সবার চেয়ে নিজেকে ধনী ভাবেন ব্র্যাড পিট। পিটকে অহংকারী ভেবে বসবেন না। নিজের ধনসম্পত্তি নিয়ে তিনি গর্ব করেন ঠিকই, কিন্তু তা বৈষয়িক সম্পদ নয়। নিজেদের সন্তানদের জীবনের সেরা সম্পদ ভাবেন এই অভিনেতা।
ছয় সন্তানের বাবা পিট বলেছেন, ‘নিজেদের সন্তানদের চোখের সামনে বেড়ে উঠতে দেখেই আপনি একটি পরিবারের সৌন্দর্য উপলব্ধি করবেন। সেই সৌন্দর্যকে মূল্যায়ন করতে শিখবেন। বাবা হওয়ার পর নিজেকে সর্বকালের ধনী ব্যক্তিটি মনে হতো নিজেকে।’
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সুখের সংসার। সম্প্রতি জোলিকে বিয়েও করেছেন। জোলি তাঁকে উপহার দিয়েছেন তিন সন্তান। বাকি তিনজনকে দত্তক নেওয়া। কিন্তু সব সন্তানকেই সমান আদর করেন। পিট বলেছেন, বাবা হওয়াটা তাঁর নিজেকেও অনেক বদলে দিয়েছে, পরিণত করেছে। ‘বাবার এই পরিচয় এবং এর সঙ্গে জড়িয়ে থাকা সব কর্তব্য ও দায়িত্ব আমি উপভোগ করি’—বলেছেন তিনি। আইএএনএস।