যে ছবিগুলো দেখতে পারেন
উৎসবে যে ছবিগুলো দেখতে ভালো লাগবে, তার কয়েকটির কথা থাকল এখানে। চাইলে দেখে নেওয়া যেতে পারে মনকাড়া সবগুলো ছবি। মনের খোরাক মেটানোর সুযোগ থাকছে এ উৎসবে। তাই শিশু–কিশোরদের ঠিকানা হয়ে উঠুক এ উৎসব

লাইক সিস্টার্স
বাল্যবিবাহের বিষয়ে সচেতনতা তৈরি করতে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। কম বয়সে বিয়ের পর মা হতে গিয়ে মায়া মারা যায়। মায়ার বন্ধু প্রিয়া তাতে খুব দুঃখ পায়। শিশুবিয়ে রোধে জনসচেতনতা গড়ে তোলার কাজে পরে সে নিজেকে নিয়োগ করে

কোমল
কোমল ১০ মিনিটের একটি অ্যানিমেশন চলচ্চিত্র। যৌন নিপীড়নের ব্যাপারে শিশুদের সচেতন করে তুলতে নির্মিত হয়েছে ছবিটি। শিশুরা কীভাবে নিজেরা নিজেদের রক্ষা করতে পারে, সেটি এতে দেখানো হয়েছে। স্কুলপড়ুয়া শিশুদের জন্য এ ছবি হবে দারুণ উপভোগ্য।

কিটব্যাশ কিড
একটি ছেলে ও একটি রোবটের বন্ধুত্বের গল্প এটি। সিঙ্গাপুরের জুন বাও রোবট বানাতে ভালোবাসে। একদিন এমন একটি রোবট সে বানিয়ে ফেলে, যেটির চারপাশের পৃথিবী নিয়ে খুব উৎসাহ। রোবট জুনকে আনন্দ দেয়, তবে তার জন্য বিপদও বয়ে আনে...।