যৌথ বিবৃতিতে জোলি-পিট: প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা তাঁদের বিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় ব্যাপার গোপনে করবেন। এ নিয়ে গণমাধ্যমে আর কোনো কাদা ছোড়াছুড়ি হবে না। 

গত সোমবার এই দুই হলিউড অভিনয়শিল্পী এক যৌথ বিবৃতিতে তাঁদের সিদ্ধান্তের কথা জানান। তাঁরা তাঁদের পরিবারকে আবার কীভাবে একসঙ্গে আনবেন, সে ব্যাপারেও কাজ করবেন।
সোমবার রাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) তাঁদের সিদ্ধান্তের কথা প্রথম জানায়। গত বছরের সেপ্টেম্বরে জোলি বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। তারপর থেকে এই প্রথম জোলি ও পিট যৌথ কোনো সিদ্ধান্ত নিলেন। এমিরেটস ২৪/৭