যৌন হয়রানির অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুসেপ্পে তোরনাতোরে ও মিরিয়ানা ত্রেভিসান
জুসেপ্পে তোরনাতোরে ও মিরিয়ানা ত্রেভিসান

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জয় করেছিল ইতালির ‘সিনেমা প্যারাদিসো’। ছবির পরিচালক জুসেপ্পে তোরনাতোরের সম্মান বিশ্বব্যাপী বাড়িয়ে দিয়েছিল অস্কার। কিন্তু হঠাৎ একটা অভিযোগ সেই সম্মান গুঁড়িয়ে দিয়েছে। যৌন হয়রানি নিয়ে যখন মিডিয়াপাড়া সোচ্চার, ঠিক তখন ইতালির টিভি তারকা মিরিয়ানা ত্রেভিসান আঙুল তুলেছেন জুসেপ্পের দিকে। বলেছেন, জুসেপ্পে যৌন হায়রানি করেছেন তাঁকে। তবে জুসেপ্পে আবার অস্বীকার করছেন সেই অভিযোগ।

মিরিয়ানা ‘ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি জুসেপ্পের সঙ্গে দেখা করতে তাঁর অফিসে গিয়েছিলেন। উদ্দেশ্য ছবির ব্যাপারে আলোচনা করবেন। তখন কোনো অডিশন ছিল না। প্রথম সাক্ষাতেই জুসেপ্পে তাঁকে আটকে যৌন হয়রানি করেন। পরে মিরিয়ানা সেখান থেকে পালিয়ে যান। মিরিয়ানা আক্ষেপ করে বলেন, হয়তো জুসেপ্পের সেই ঘটনা মনেও নেই।

কিন্তু ‘লা রিপাবলিকা’ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ অস্বীকার করে জুসেপ্পে বলেছেন, ‘আমার মনে আছে, ওইটা সাধারণ সাক্ষাৎকার ছিল। তিনি মিরিয়ানাকে কোনোভাবেই যৌন হয়রানি করেননি।’

এখন জুসেপ্পের বিরুদ্ধে মিরিয়ানা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। হিন্দুস্তান টাইমস