রবিন উইলিয়ামসের দেহভস্ম সাগরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন উইলিয়ামসের দেহভস্ম ভাসল সান ফ্রান্সিসকো উপসাগরে। হলিউডের সদ্য প্রয়াত এই অভিনেতার মরদেহ দাহ করার পর তাঁর দেহভস্ম ভাসিয়ে দেওয়া হলো। মার্কিন সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ কথা জানায়।
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর কাছাকাছি এলাকায় নিজের বাড়িতে ১১ আগস্ট মৃত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকেরা পরে নিশ্চিত করে বলেন, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুসনদ (ডেথ সার্টিফিকেট) অনুযায়ী রবিন উইলিয়ামসের মরদেহ ১২ আগস্ট দাহ করা হয়।
অস্কার পুরস্কারজয়ী অভিনেতা রবিন উইলিয়ামস চলচ্চিত্র ছাড়াও টেলিভিশনের জনপ্রিয় কয়েকটি ধারাবাহিকেও কাজ করেন। হলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ছিলেন তিনি। এএফপি।