রসিক বন্ধু বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি
জর্জ ক্লুনি

সুপুরুষ, সুরুচিবান, স্মার্ট— এক কথায় হলিউডের কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় অভিনেতা জর্জ ক্লুনি দীর্ঘ সময় ধরেই পয়লা নম্বর। আমাল আলামুদ্দিনকে বিয়ের পর ক্লুনি-আমালের বিলাসী মধুচন্দ্রিমার সৌরভে ভেতরে-ভেতরে ঈর্ষাকাতর হননি হলিউডে এমন তারকা খুঁজে পাওয়া ভার। সেই ক্লুনিই কিনা ঘনিষ্ঠ বন্ধু মার্কিন সুপার মডেল সিন্ডি ক্রফোর্ড ও তাঁর স্বামী র‍্যান্ডের সঙ্গে এমন কাণ্ড করলেন!
আলোকচিত্রী প্রস্তুত, প্রস্তুত সিন্ডি আর তাঁর স্বামী র‍্যান্ডে গারবারও। খুব কাছাকাছি দুজন, একটি ঘনিষ্ঠ মুহূর্ত। কিন্তু আলোকচিত্রী ঠিক যখন শাটার টিপলেন সেই ন্যানো সেকেন্ডের ভেতরেই ছবির ফ্রেমে দুজনের পেছনের ফাঁকা অংশে মাথা গলিয়ে দিলেন হাস্যোজ্জ্বল ক্লুনি। ভাবখানা এমন— আবার তোলো তো দেখি; আরেকবার হোক। শেষপর্যন্ত ক্লুনির এমন বেরসিক কাণ্ড আদতে সুরসিক বন্ধুরই কাজ। যেন ফটোশুটের নির্দেশকের ভূমিকায় তাঁদেরকে আরও একবার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিতেই ক্লুনির এ কাণ্ড।
সম্প্রতি তাঁদের একটি নতুন পণ্যের প্রচার ও উদ্বোধনের জন্য উদ্যোক্তা জর্জ ক্লুনি ও সিন্ডির স্বামী ব্যবসায়ী র‍্যান্ডে গিয়েছিলেন স্পেনের অবকাশ কেন্দ্র ইবিজায়, সঙ্গে ছিলেন সিন্ডি ক্রফোর্ড এবং ক্লুনির স্ত্রী আমালও। সস্ত্রীক সবান্ধব ক্লুনির ইবিজা সফরের ব্যবসায়িক উদ্যোগের বিভিন্ন কর্মব্যস্ততার ফাঁকে আনন্দ উদ্‌যাপনের এমন মুহূর্তই বলে দেয় বিয়ের পর আসলেই খুব ভালো সময় কাটাচ্ছেন এই সুদর্শন অভিনেতা।
অভিনেতা হিসেবে সর্বশেষ টুমরোল্যান্ড ছবিতে হাজির হয়েছেন জর্জ ক্লুনি। কাজ করছেন ‘হেইল, সিজার’ ও মানি ‘মনস্টার’ ছবিতে।