রিজকে মা হিসেবে চান অলিভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ​লিভিয়া হল্ট ও রিজ উইদারস্পুন
অ​লিভিয়া হল্ট ও রিজ উইদারস্পুন

ডিজনি-কন্যা অলিভিয়া হল্টের খুব ইচ্ছে, রিজ উইদারস্পুনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন। ছোটবেলা থেকেই রিজের দারুণ ভক্ত অলিভিয়া। রিজের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে ভালো লাগবে তাঁর।
অলিভিয়া হল্ট ভালো গায়িকা, ভালো অভিনয়শিল্পী। ১৮ বছর বয়সী মার্কিন এই শিল্পী ডিজনির ‘আই ডিডনট ডু ইট’ সিরিজে কাজ করেছেন। ‘লিগালি ব্লন্ড’ তারকা রিজের মেয়ের ভূমিকায় অভিনয়ের আকাঙ্ক্ষা তাঁর এতটাই যে তিনি বলেছেন, ‘কোনো ছবিতে রিজ আমার মায়ের ভূমিকায় কিংবা আমার খালার ভূমিকায় অভিনয় করলে আমার দারুণ লাগবে।’
রিজের প্রতি তাঁর টানের প্রসঙ্গ এনে অলিভিয়া বলেছেন, ‘আমি তাঁর আজীবন ভক্ত।’

টাইমস অব ইন্ডিয়া