রিসিপশনিস্ট রেডক্লিফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল রেডক্লিফ
ড্যানিয়েল রেডক্লিফ

রিসিপশনিস্টের চাকরিতে যে কত ঝামেলা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন হ্যারি পটার তারকা ড্যানিয়েল রেডক্লিফ। কিছু সময়ের জন্য শখের বসে তিনি বসেছিলেন অভ্যর্থনাকারীর ওই চেয়ারে। চরিত্রের প্রয়োজনে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই তাঁর এই প্রচেষ্টা।
নিউইয়র্ক ভিত্তিক নাইলন ম্যাগাজিনের রিসিপশনিস্ট সেজে বসেছিলেন তিনি। এতে তিনি অনেকের কাছ থেকেই মজার মজার সব প্রতিক্রিয়া পান। কয়েক সপ্তাহ আগে নাইলনের রিসিপশনিস্ট হিসেবে কী কাজ করতে হবে সেটা জেনে ওই সিটে বসে ২৫ বছর বয়সী ড্যানিয়েল। এরপর অফিসের কর্মীদের মধ্যে একজন তাঁকে খেয়াল না করেই অফিসে ঢুকে পড়েন। এরপর একে একে তাঁকে দেখে অনেকেই বিস্মিত হন। একজন মজা করেই মন্তব্য করে বসেন, ‘আপনি কী আমাদের ইংল্যান্ড অফিস থেকে নতুন এখানে কাজে যোগ দিয়েছেন? ’ কেউ কেউ তো তাকে চিনতে না পেরে অফিসের কাজের জন্যও তাগাদা দেন। ড্যানিয়েলও বুঝলেন রিসিপশনিস্টকে কতো কাজ করতে হয়! (এনডিটিভি)