রুপালি পর্দায় তরুণী হিলারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির পর্দায় সদা সরব ছিলেন হিলারি ক্লিনটন। রুপালি পর্দায় এবার দেখা যাবে তাঁকে। তবে এটি কোনো জীবনীভিত্তিক ছবি নয়। হিলারির জীবনের ছোট একটি অংশ নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।
‘হোয়েন আই অ্যাম আ মথ’ নামের ছবিটিতে দেখা যাবে ২২ বছরের তরুণী হিলারিকে। ওয়েলেসলি কলেজের জীবন থেকে শুরু করে আইন স্কুলে পড়ার দিনগুলো থাকবে সেখানে। এ সময় তিনি প্রায়ই আলাস্কায় ঘুরতে যেতেন। করেছেন অদ্ভুত সব কাজ। এমনকি ‘স্যামন ক্যানারি’তে মাছ কাটাকুটিও করতেন। স্যামন ক্যানারিতে মাছ ক্যানের ভেতর প্রক্রিয়াজাত করে রাখা হয়। অ্যাডিসন টিমলিনকে দেখা যাবে তরুণী হিলারির চরিত্রে। রচনা ও পরিচালনা করবেন মাগডালেনা জিজ্যাক ও জ্যাকরি কোটলার। ইতিমধ্যে প্রযোজনার কাজ শেষ হয়েছে।
তবে হিলারিকে নিয়ে শুধু ছবি তৈরি হচ্ছে না, ‘সাউথসাইড উইথ ইউ’ নামে বারাক ওবামাকে নিয়েও গত বছর তৈরি হয়েছিল ছবি। হাফিংটন পোস্ট