রেসিং ক্লাবে আল পাচিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্সি হাতে আল পাচিনো। রেসিং ক্লাবের টুইটার থেকে নেওয়া ছবি
জার্সি হাতে আল পাচিনো। রেসিং ক্লাবের টুইটার থেকে নেওয়া ছবি

বিনোদন ও খেলাধুলার বন্ধুতা বেশ পুরোনো। খেলোয়াড়েরা বিভিন্ন সময়ে যেমন এসেছেন রুপালি পর্দায়, তেমনি রুপালি পর্দার তারকারাও যুক্ত হয়েছেন খেলাধুলার সঙ্গে। সেই পথে হাঁটলেন বিখ্যাত হলিউড তারকা আল পাচিনো। তিনি যোগ দিলেন আর্জেন্টিনার একটি ফুটবল ক্লাবে।
আর্জেন্টিনার ওই ক্লাবটির নাম ‘রেসিং ক্লাব’ তাঁদের সদস্য করে নিয়েছে আল পাচিনোকে। গতকাল শুক্রবার ক্লাবটিতে উপস্থিত হলে তাঁর হাতে তুলে দেওয়া হয় পাচিনোর নাম লেখা ক্লাবের ১০ নম্বর জার্সি। আল পাচিনোকে জার্সি তুলে দেওয়ার ওই ছবিটি টুইটারে পোস্ট করেছে ‘রেসিং ক্লাব’। তিনি এখন ওই ক্লাবের ১০ নম্বর খেলোয়াড়।
‘দ্য গডফাদার’ ছবির মাধ্যমে বিখ্যাত হওয়া এ তারকাকে আবারও দেখা যাবে ‘আইরিশম্যান’ ছবিতে। পরিচালক মার্টিন স্করসিসের পরিচালনায় ওই চলচ্চিত্রে আরও দেখা যাবে রবার্ট ডি নিরোকে। গোল ডটকম।