রোজামন্ডের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজামন্ড পাইক ছবি: সেলেব মাফিয়া ডট কম
রোজামন্ড পাইক ছবি: সেলেব মাফিয়া ডট কম

চরিত্রটা একজন বহুরূপীর। ক্ষণে ক্ষণে তাঁর সম্পর্কে বদলাবে আপনার ধারণা। শুরুতে মনে হবে—আহা, কী মিষ্টি মেয়েটা! খানিক বাদে মনে হবে রহস্যময়ী। শেষ অবধি সেই ধারণাও বদলে যাবে নিশ্চিত। বলা হচ্ছে গন গার্ল ছবির ‘এমি’র কথা। বাস্তবের রোজামন্ড পাইকের কাছে এটি নাকি তাঁর স্বপ্নের চরিত্র। গিলিয়েন ফ্লিনের লেখা গন গার্ল ২০১২ সালের সর্বোচ্চ বিক্রীত বই। বড় পর্দায় বইটিকে জীবন্ত করে তুলেছেন পরিচালক ডেভিড ফিনচার। রোজামন্ডের মতে, জনপ্রিয় একটি বইয়ের এমন বিখ্যাত চরিত্রে অভিনয় করা যেকোনো অভিনয়শিল্পীর জন্যই বড় পাওয়া। যুক্তরাজ্যে জন্ম নেওয়া এই তারকা বলেন, ‘এটা এমন এক নারীর চরিত্র, যাকে কোনোভাবেই ধরে রাখা যায় না।’ পিটিআই