
প্রাচীন এক নগরে প্রত্নতাত্ত্বিক খননের সময় ঘটে গেছে দুর্ঘটনা। জেগে উঠেছে এক ভয়ংকর মমি। সেই মমির রোষ থেকে বাঁচতে প্রাণ নিয়ে ছুটছে ওরা। উত্তেজনায় ভরপুর মামি (১৯৯৯) ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল বাংলাদেশেও। বাংলাদেশের দর্শকদের র্যাচেল ভাইসকে চেনা সেই তখন থেকেই। এ ছবির পরের পর্ব মামি রিটার্নস-এও দুর্দান্ত অ্যাডভেঞ্চার অভিযাত্রায় ব্র্যান্ডেন ফ্রেজারের সঙ্গী ছিলেন তিনি। স্টিলিং বিউটি বা আগোরার মতো ‘সিরিয়াস’ ঘরানার অনেক ছবিতে অভিনয় করলেও মামিই তাঁকে দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। বুধবার তাঁর অভিনীত ইয়ুথ ছবির সংবাদ সম্মেলনে র্যাচেল শিকারও করলেন সে কথা।
‘আমার মোটেও মন্দ লাগে না, যখন লোকে আমার ছবির কথা বলতে গিয়ে মামির নাম বলে। বরং ভালোই লাগে।’ মন্তব্য এই ইংরেজ অভিনেত্রীর।
এর পাশাপাশি এ কথাটিও তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর নামের উচ্চারণটা আসলে র্যাচেল ‘ভাইস’, কিছুতেই ‘ওয়াইজ’ নয়। একই দিনে লালগালিচাতেও ছিল জেন ফন্ডা আর পাওলো সররেন্তিনোর সঙ্গে তাঁর দুর্দান্ত উপস্থিতি।