র্যাডক্লিফের নতুন ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটার ছবিটিই তাঁকে জনপ্রিয় করেছে। অভিনেতা হিসেবে এখন পরিণত হয়েছেন তিনি। নাউ ইউ সি মি ২ ছবিতে অভিনয় করবেন বলে ঠিক করেছেন, তাই ছবির পরিচালকের সঙ্গে কথা বলছেন তিনি।ছবির পরিচালক জন এম চু। এই ছবিতে আরও আছেন মাইকেল কেইন, যিনি অভিনয় করছেন একজন বিমা ম্যাগনেট আর্থার ট্রেসলারের চরিত্রে। তাঁরই ছেলে হিসেবে দেখা যাবে র্যাডক্লিফকে।বলে রাখা ভালো, নাউ ইউ সি মি ছবিটি ৩৫ কোটি ১৭ লাখ টাকা আয় করেছিল।