লক্ষ্য পরিবর্তন করে সফল তিনি

নানা রূপে গ্রেগরি পেককোলাজ: আমিনুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র পাঁচ বছর বয়সে বাবা–মায়ের বিচ্ছেদ। তারপর দাদির কাছে বেড়ে ওঠা। প্রতি সপ্তাহে দাদির সঙ্গে সিনেমা দেখতে যাওয়া। আর সেখান থেকেই অভিনয়ের ভূত চেপে বসেছিল গ্রেগরি পেককে। অতঃপর বাল্যকালে খুবই চঞ্চল বালকটি হয়ে ওঠেন সর্বকালের সেরা অভিনেতা। অভিনয়, অসাধারণ কণ্ঠ ও বাকভঙ্গিমার কারণে দর্শক মন জয় করে নিয়েছিলেন ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এ অভিনেতা।
হলিউডের শীর্ষ অভিনেতাদের তালিকায় গ্রেগরি পেকের নাম থাকবে শুরুর দিকে।তিনি ১৯১৬ সালে ৫ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লা জোলায় জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পড়ার সময় অভিনয়ের দিকে ঝোঁকেন তিনি।

তখন বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনয় শুরু করেন। ১৯৩৯ সালে তিনি ডাক্তার হওয়ার লক্ষ্য ত্যাগ করে নতুন লক্ষ্য তৈরি করেন অভিনয়ে। আর অভিনয়ের স্বপ্ন পূরণের জন্য তখন তিনি পাড়ি জমান নিউইয়র্ক সিটিতে।

রোমান হলিডে ছবিতে গ্রেগরি পেক ও অড্রে হেপবার্ন


তারপর থেকে তিনি অনবরত ছুটে চলেছেন তাঁর স্বপ্নের পেছনে। এমলিন উইলিয়ামসের মঞ্চনাটক ‘দ্য মর্নিং স্টার’ (১৯৪২)–এর মাধ্যমে তাঁর অভিষেক হয় ব্রডওয়েতে। তাঁর স্বপ্নপূরণে কোনো কিছু হতে পারেনি। ১৯৪৪ সালে ‘ডেস অব গ্লোরি’র মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন হলিউডে। ছবিটি মুক্তি পাওয়ার পরে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তারপর থেকে অভিনয় দিয়ে মুগ্ধ করে গেছেন হলিউড দর্শকদের।

গ্রেগরি পেক

ডাক্তার হওয়ার লক্ষ্য থেকে বেরিয়ে, অভিনয়কে বেছে নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা তিনি প্রমাণ করে গেছেন বারবার। ‘দ্য কিজ অব দ্য কিংডম’, ‘দ্য ইয়ারলিং’, ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’ আর ‘টুয়েলভ ও ক্লক’ ছবিগুলোর জন্য চারবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। একবারও জিততে না পারলেও তিনি দমে যাননি। তাঁর অসাধারণ অভিনয় ও কণ্ঠ দিয়ে মুগ্ধতা ছড়িয়ে গিয়েছেন। অতঃপর ১৯৬২ সালে পঞ্চমবারের মনোনীত হন।

সেবার ‘টু কিল আ মকিংবার্ড’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার জয় করেন তিনি। ছবিটিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন পেক। তাঁকে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ১৯৯৯ সালে পুরুষ তারকাদের মধ্যে সর্বকালের সেরা পুরুষ তারকা হিসেবে অভিহিত করেছেন।

গ্রেগরি পেক
ইনস্টাগ্রাম

এই দীর্ঘদেহী অভিনেতা জনকল্যাণের জন্যও পরিচিত ছিলেন। পেক অভিনয়ের বাইরে অনেক জনকল্যাণমূলক কাজ করেন। তাঁর মানবতাবাদী কাজের জন্য ১৯৬৯ সালে তাঁকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পদক দেওয়া হয়।