লা লা গোল্ডেন গ্লোবস
>গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠিত হলো ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে বছরের প্রথম এই বড় পুরস্কার অনুষ্ঠান ঘিরে আগ্রহের কমতি ছিল না দর্শকের। অবশেষে গত রোববার রাতের শেষভাগে এসে সব কৌতূহলের অবসান হলো। এ বছর সর্বোচ্চ পুরস্কার ঘরে তুলল মিউজিক্যাল ছবি লালাল্যান্ড। সাতটি বিভাগে মনোনয়ন পেয়ে সাতটিই জিতে নেয় ছবিটি। এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীদের চলুন চিনে নেওয়া যাক—

* বিনোদনের দুনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য এ বছর ‘সেসিল বি ডেমিলে’ অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ
* সেরা অভিনেত্রী (ড্রামা): ইসাবেল হাপার্ট, এলে

* সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/ কমেডি): এমা স্টোন, লা লা ল্যান্ড
* সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী: ভায়োলা ডেভিস, ফেন্সেস

* সেরা অভিনেতা (ড্রামা): কেসি অ্যাফ্লেক, ম্যানচেস্টার বাই দ্য সি
* সেরা অভিনেতা (মিউজিক্যাল/ কমেডি): রায়ান গসলিং, লা লা ল্যান্ড
* সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা: অ্যারন টেলর জনসন, নকটার্নাল অ্যানিমেলস
* সেরা চলচ্চিত্র (ড্রামা): মুনলাইট

* সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি): লা লা ল্যান্ড
* সেরা নির্মাতা: ডেমিয়েন শাজেল, লা লা ল্যান্ড
* সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: এলে (ফ্রান্স)
* সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: জুটোপিয়া
* সেরা সংগীত: ‘সিটি অব স্টারস’, লা লা ল্যান্ড
* সেরা আবহসংগীত: লা লা ল্যান্ড
* সেরা চিত্রনাট্য: ডেমিয়েন শাজেল, লা লা ল্যান্ড
* সেরা টিভি সিরিজ (ড্রামা): দ্য ক্রাউন, ‘নেটফ্লিক্স’
* টিভি সিরিজে সেরা অভিনেতা (ড্রামা): বিলি বব থরটন, গোলিয়াথ
* টিভি সিরিজে সেরা অভিনেত্রী (ড্রামা): ক্লেয়ার ফয়, ‘দ্য ক্রাউন’
* সেরা টিভি সিরিজ (কমেডি/ মিউজিক্যাল): আটলান্টা
* টিভি সিরিজে সেরা অভিনেতা (কমেডি/ মিউজিক্যাল): ডোনাল্ড গ্লোভার, আটলান্টা
* টিভি সিরিজে সেরা অভিনেত্রী (কমেডি/ মিউজিক্যাল): ট্রেসি এলিস রোজ, ব্ল্যাক-ইশ
* সেরা সংক্ষিপ্ত টিভি সিরিজ/টিভি মুভি: ‘দ্য পিপল ভার্সেস ওজি সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’
* সংক্ষিপ্ত টিভি সিরিজ/টিভি মুভিতে সেরা অভিনেতা: টম হিডেলস্টোন, ‘দ্য নাইট ম্যানেজার’
* সংক্ষিপ্ত টিভি সিরিজ/টিভি মুভিতে সেরা অভিনেত্রী: সারাহ পলসন, ‘দ্য পিপল ভার্সেস ওজি সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’
* সংক্ষিপ্ত টিভি সিরিজ/টিভি মুভিতে সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা: হিউ লরি, ‘দ্য নাইট ম্যানেজার’
* সংক্ষিপ্ত টিভি সিরিজ/টিভি মুভিতে সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান, ‘দ্য নাইট ম্যানেজার’