লিজ হার্লির চুমুর দাম ৫০ হাজার পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিজ হার্লি
লিজ হার্লি

ব্রিটিশ মডেল ও অভিনেত্রী লিজ হার্লির ঠোঁটে চুমু খাওয়ার সৌভাগ্য কজনের হয়! সম্প্রতি এমনই এক বিরল সুযোগ পেয়েছেন জুলিয়ান ভার্টি নামের এক ব্যক্তি। অবশ্য লিজ হার্লির ঠোঁটে চুমু খাওয়ার বিনিময়ে নিজের পকেট থেকে ৫০ হাজার পাউন্ড খরচ করতে হয়েছে জুলিয়ানকে।

সম্প্রতি এলটন জন এইডস ফাউন্ডেশনের তহবিল গঠনের লক্ষ্যে একটি নিলামের আয়োজন করা হয়। দাতব্য এই নিলামের আয়োজন করেন প্রখ্যাত ব্রিটিশ গায়ক স্যার এলটন জন। সেখানেই লিজ হার্লির ঠোঁটে চুমু খাওয়ার সুযোগ পান জুলিয়ান। শুধু তা-ই নয়, যুক্তরাজ্যের বার্কশায়ারে আয়োজিত পার্টিতে লিজ হার্লির সঙ্গে সময় কাটানোরও সুযোগ পান জুলিয়ান। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।

প্রসঙ্গত, অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্নের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর ইদানীং আলোকচিত্রী ডেভিড ইয়ারোর সঙ্গে অভিসারে মেতেছেন ৪৯ বছর বয়সী লিজ হার্লি।