লিন্ডসে লোহানের ক্রেডিট কার্ড বিড়ম্বনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু-বান্ধবসহ ভরপুর খেয়ে দেয়ে বিল দিতে গিয়ে যদি দেখেন মানিব্যাগে টাকা নেই কিংবা ক্রেডিট কার্ডও কাজে আসছে না, তখন নিশ্চয়ই ‘বিব্রতকর’ অবস্থায় পড়ে যাবেন। সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে ‘অঘটনঘটনপটীয়সী’খ্যাত তারকা লিন্ডসে লোহানের ক্ষেত্রে। তবে কী তাঁর কার্ডে ক্রেডিট নেই?
সম্প্রতি যুক্তরাজ্যের একটি নাইট ক্লাবে বিল পরিশোধ করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয় লিন্ডসেকে। নাইটক্লাবে সময় কাটানো আর পানীয়ের বিল দাঁড়িয়েছিল দুই হাজার ৫০০ ডলার। বিল পরিশোধের জন্য লিন্ডসে তাঁর ক্রেডিট কার্ড দিলে সেটি নাইট ক্লাবের মেশিনে প্রত্যাখ্যাত হয়।
ক্রেডিট কার্ড প্রত্যাখ্যাত হওয়ায় খুব চটে যান লিন্ডসে। অবশ্য এসময় লিন্ডসের বন্ধুরা এগিয়ে এসে বিষয়টি সামাল দেন এবং বিল পরিশোধ করে লিন্ডসেকে এই বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করেন। (আইএএনএস)