লিন্ডসের অনুপ্রেরণা অপরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান
লিন্ডসে লোহান

হলিউড তারকা লিন্ডসে লোহান ইতিমধ্যেই নানা সামাজিক কর্মকাণ্ড দিয়ে সমাজ সেবকের তালিকায় নাম লিখিয়েছেন। সম্প্রতি একটি রেডিও চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে জানালেন তাঁর কাজের প্রেরণার কথা। তাঁর অনুপ্রেরণা মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে।

লিন্ডসে অপরাহর সম্পর্কে বলেন, ‘মানুষ ভুলে যায় তিনি সবকিছু কত কষ্ট করে অর্জন করেছেন। আর তিনি আমাকে তাঁর সেই চোখ আর দৃষ্টি দিয়েছেন একই কাজ করার জন্য।’ লিন্ডসে প্রায়ই অপরাহকে চিঠি লেখেন। তিনি জানান অপরাহ একজন দারুণ মানুষ। কৃষ্ণাঙ্গ এই নারী যেভাবে বর্ণবাদকে উপেক্ষা করে সমাজে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন, সামাজিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রেখেছেন তা শুধু লিন্ডসে লোহানের অনুপ্রেরণাই নয়; লক্ষ-কোটি মানুষের অণুপ্রেরণা। আর তাই তিনি পৃথিবীর খ্যাতনামা সব গণমাধ্যমের তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে জায়গা করে নিয়েছেন।
লিন্ডসে লোহান অনেক দিন ধরে কাজ করছেন তুরস্কে থাকা সিরীয় উদ্বাস্তুদের নিয়ে। এর আগে তিনি কিছু সময় দুবাইতেও কাটিয়েছেন এ ধরণের মানবিক কাজের জন্য। নিজের এই কাজের অনুপ্রেরণাকে গর্বভরে প্রকাশ করতে ভোলেননি তিনি।
ইয়াহু সেলিব্রিটি