লিন্ডসের টাকা নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ডে যথেষ্ট টাকা ছিল না। নাইট ক্লাবের সদস্যরা যখন কার্ডটি ফেরত দিল, তখনই ব্যাপারটি জানলেন সংগীত ও অভিনয়শিল্পী লিন্ডসে লোহান। বিব্রত লোহানকে বাঁচাতে এগিয়ে এলেন উপস্থিত তাঁর বন্ধুরা। তাঁদের পকেট থেকেই বাকি পয়সা এল।
শিশু বয়সেই মডেলিং ও সিনেমায় অভিনয়ের বদৌলতে তারকাখ্যাতি পান লোহান। মাঝে একটু হারিয়ে গিয়েছিলেন। এখন আবার আলোতে ফিরতে চাইছেন। লোহান ২৫ সেপ্টেম্বর লন্ডন ওয়েস্ট এন্ড-এ প্রথম শো করবেন। এ ছাড়া ডেভিড মামেটের নাটক স্পিড-দ্য-প্লো তেও তাঁর কাজ করার কথা রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।