লোকটি কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পারসুয়েট অব হ্যাপিনেস’ ছবির শেষ দৃশ্য
‘পারসুয়েট অব হ্যাপিনেস’ ছবির শেষ দৃশ্য

যে ছবিটি দেখছেন, সেটি ‘পারসুয়েট অব হ্যাপিনেস’ চলচ্চিত্রের। যারা সিনেমাটি দেখেননি, তাদের প্রতি অনুরোধ, সুযোগমতো দেখে নেবেন। ক্রিস গার্ডনারের জীবনকথা থেকে নির্মাণ করা এই চলচ্চিত্র যে আপনার মন স্পর্শ করবে, তা আগাম বলে দেওয়া যায়। আর যারা দেখেছেন, তারা তো নিমিষেই বলে দেবেন, হ্যাঁ, এটা ছবিটির শেষ দৃশ্য। এই শেষ দৃশ্য নিয়েই একটি প্রশ্ন থাকবে এই লেখার শেষে।
ক্রিস গার্ডনারের ভূমিকায় এ ছবিতে অভিনয় করেছিলেন উইল স্মিথ। আর তাঁর ছেলে জাডেন স্মিথও ক্রিস্টোফার জুনিয়র নাম নিয়ে বাবার সঙ্গে পাল্লা দিয়ে দারুণ অভিনয় করেছিল। গ্যাব্রিয়েল মুচিনোর এই ছবিটিতে একজন গরিব সেলসম্যানের ভূমিকায় অভিনয় করা উইল স্মিথ পেয়েছিলেন অ্যাকাডেমী অ্যাওয়ার্ড আর গোল্ডেন গ্লোব-এ সেরা অভিনেতার মনোনয়ন।একটি বিশাল অঙ্কের অর্ডার পেয়ে এই গরিব সেলসম্যানের জীবন রাতারাতি বদলে যায়। সে হয়ে ওঠে সেরা ধনী।
যে ছবিটি দেখছেন, তাতে বাবা-ছেলে এগিয়ে যাচ্ছে সামনে। ক্যামেরা পিছনে, তাই তাদের মুখ দেখা যাচ্ছে না। এ সময় তাদের পাশ কেটে বেরিয়ে যাচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ ভদ্রলোক। আপনি কি বলতে পারবেন, লোকটি কে?

খুব শক্ত প্রশ্ন। কারণ, এ রহস্য সমাধানের জন্য আপনার হাতে কোনো ‘ক্লু’ রাখা হয়নি।
আমরাই বলে দিই. এই ভদ্রলোকই ক্রিস গার্ডনার। এই ধনকুবেরের ভূমিকায়ই অভিনয় করেছেন উইল স্মিথ!