লোপেজের প্রেমে কারদাশিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান

প্রেমটা নতুন নয়। জেনিফার লোপেজের প্রতি তাঁর মুগ্ধতার কথা অসংখ্যবার বলেছেন কিম কারদাশিয়ান। বললেন আরও একবার। গত শুক্রবার ৪৬তম জন্মদিন ছিল জেলোর। সেদিন জন্মদিন উদয়াপন করতে গিয়ে জন্মদিনের যে বিশেষ পোশাক পরেছিলেন, সেটি বেশ শোরগোল ফেলে দিয়েছে। লোপেজের ‘সাহসী’ ফ্যাশনের প্রশংসা করছেন অনেকে। কেউ কেউ করেছেন সমালোচনাও। বলা বাহুল্য, কারদাশিয়ান আছেন প্রথম দলে।
লোপেজের সেই ছবিটা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে কারদাশিয়ান লিখেছেন, ‘একটা মানুষ এত সুন্দর হয় কী করে। ও সব সময়ই আমার আদর্শ হয়ে থাকবে।’ তাঁর প্রতি কারদাশিয়ানের এই ভালোবাসায় লোপেজও মুগ্ধ, ‘কিম সত্যি মিষ্টি একটা মেয়ে। নিজের যেকোনো ভক্তের সঙ্গে দেখা হলে সবারই ভালো লাগে। আর সেই ভক্ত যদি ওর মতো মেয়ে হয়, সেটা তো আরও দারুণ কিছু। সব সময়ই আমার ব্যাপারে ওর মুগ্ধতা নিয়ে কথা বলেছে ও! সুইটহার্ট একটা!’ হলিউড লাইফ।