লোকি থেকে বন্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হিডেলস্টোন
টম হিডেলস্টোন

ভিন্নগ্রহের মানব থেকে এখন সম্ভবত ব্রিটিশ গুপ্তচর হওয়ার পথে টম হিডেলস্টোন। সম্প্রতি সানডে টাইমস সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ড হওয়ার ইচ্ছার কথা জানান থর ছবিতে ‘লোকি’ চরিত্রে অভিনয় করা এই খল অভিনেতা। ড্যানিয়াল ক্রেইগকে আর জেমস বন্ড চরিত্রে দেখা যাবে না—বিষয়টি খবরের শিরোনাম হওয়ার পর থেকেই দর্শক জানতে উন্মুখ হয় আছেন, কে হচ্ছেন পরবর্তী বন্ড। নানা সময় এ চরিত্রে অভিনয়ের জন্য বিভিন্ন অভিনেতার নাম এসেছে। কিন্তু এখনো ব্রিটিশ গুপ্তচর ‘০০৭’-এর পদটি খালিই রয়ে গেছে।
এত দিন বন্ড চরিত্রে অভিনয়ের জন্য শোনা যাচ্ছিল কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস অ্যালবার নাম। কিন্তু সানডে টাইমস-এ দেওয়া সাক্ষাৎকারের পর থেকে বন্ডভক্তদের নজর এখন ‘আর্থস মোস্ট হ্যান্ডসাম পারসন’-এর খেতাব পাওয়া টম হিডেলস্টোনের দিকে। দেখা যাক কী হয়! এন্টারটেইনমেন্ট উইকলি।