শক্তিটাই দুর্বলতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোতা পাখির মতো সংলাপ মুখস্থ করা ধাতে নেই। এর চেয়ে ‘ইম্প্রোভাইজ’ করতেই ভালোবাসেন ক্রিস্টেন স্টুয়ার্ট। বেশির ভাগ সময়ই এতে কাজ হয়। আবার সংলাপ মুখস্থ থাকে না বলে অনেক সময় বিপদেও পড়েন।
সংলাপ মুখস্থ করে ফেলতে খুব একটা সময় লাগে না এই অভিনেত্রীর। তবে মুখস্থ সংলাপ অনেক সময় কৃত্রিমতা আনে বলে কেউ কেউ আছেন সংলাপগুলোর মূল সুরটা ঠিক রেখে নিজের মতো করে তাৎক্ষণিকভাবে বলতে ভালোবাসেন। স্টুয়ার্ট বলেছেন, ‘আমি কখনোই আমার লাইনগুলো মুখস্থ করি না। এমনকি উডি অ্যালেনের ছবি হলেও না। দরকার পড়লে দ্রুতই মুখস্থ করে ফেলতে পারি। তবে সাধারণত একটু অন্যভাবে বললেই ভালো হয় বলে দেখেছি।’
কিন্তু এই করতে গিয়ে বেশ কয়েকবার যে বিপদেও পড়েছেন; স্বীকার করলেন, ‘সত্যি বলতে কি, মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলি। তখন মনে হয়, হায় হায়, আমার সংলাপগুলো জানি কী!’ ফিমেল ফার্স্ট।