শার্লকের বাগদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবছর এক সঙ্গে ফ্রেঞ্চ ওপেন দেখতে গিয়ে ক্যামেরা বন্দী হয়েছিলেন এই জুটি
এবছর এক সঙ্গে ফ্রেঞ্চ ওপেন দেখতে গিয়ে ক্যামেরা বন্দী হয়েছিলেন এই জুটি

পর্দায় তিনি শার্লক হোমস। স্যার আর্থার কোনান ডয়েল তাঁর বিখ্যাত গোয়েন্দা চরিত্রটির কপালে বিয়ে রাখেননি! তাই বলে শার্লকরূপী বেনেডিক্ট কাম্বারব্যাচ তো আর চিরকুমার থাকতে পারেন না। ৩৮ বছর বয়সী অভিনেতার বাগদান সম্পন্ন হয়েছে সম্প্রতি। কনে সোফি হান্টার একজন অভিনয়শিল্পী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করে তিনি একটি থিয়েটারের পরিচালক হিসেবে কাজ করছেন।
এ বছর জুন মাস থেকেই দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। এত দিন আড়ালে থাকলেও এবার যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বাগদানের খবর জানিয়েছেন বেনেডিক্ট।বাগদান হয়ে গেলেও বিয়ের তারিখ এখনো জানা যায়নি। বেনেডিক্টের নারীভক্তরা আপাতত মন খারাপ না করে নবদম্পতিকে অভিনন্দন জানাতে পারেন! হলিউডলাইফ।