শুকিয়ে গেছেন ব্র্যাড পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন রূপে ব্র্যাড পিট
নতুন রূপে ব্র্যাড পিট

তাঁকে দেখে চেনা ভারী মুশকিল! কে বলবেন ইনি সেই ‘অ্যালাইড’ ছবির তারকা ব্র্যাড পিট? বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের কাছের এক আর্ট স্টুডিওতে যাচ্ছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। তখনই পাপারাজ্জির ক্যামেরায় বন্দী হয়ে যান। চুলে তাঁর নতুন কাট। কিন্তু শুকিয়ে যে একদম কাঠ কাঠ হয়ে গেছেন পিট। সামনাসামনি দেখে অবাক হয়েছেন অনেকে।

এক প্রত্যক্ষদর্শী ব্র্যাড পিটকে দেখে বলেন, ‘তাঁর ওপর যেন কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে।’ অনেকটা হ্যাঙ্গারে কাপড় ঝুলিয়ে রাখার মতো। তবে পিটের সূত্রমতে খুব ভালো আছেন তিনি। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, পিট প্রায় সময় সেই স্টুডিওতে যান এবং খুব লম্বা সময় সেখানে কাটান।

মাত্র চার মাস হলো অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। পিটের শুকিয়ে যাওয়ার পেছনে শোক হিসেবে এটা কারণ কিনা কে জানে! এন্টারটেইনমেন্ট টুনাইট