শুক্রবার থেকে ঢাকায় 'দ্য হাঙ্গার গেমস: মকিংজে-২'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে সাড়া ফেলে এবার ঢাকায় আসছে হলিউডের নতুন চলচ্চিত্র ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে-২ ’। চলতি বছরের ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ছবিটি। ২৬ নভেম্বর সন্ধ্যা সাতটায় ঢাকার ব্লকবাস্টার সিনেমাস-এ প্রিমিয়ারের মাধ্যমে বাংলাদেশে ছবিটির প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।
‘দ্য হাঙ্গার গেমস্: মকিংজয়-২’ ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন পিটার ক্রেগ ও ড্যানি স্ট্রং। পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স। এতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স, জশ হাচারসন, লিয়াম হেমসওর্থসহ আরও অনেকে। এটি ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে-১’-এর সিক্যুয়েল। প্রথম ছবিটি মুক্তি পায় গত বছরের নভেম্বরে।
২৭ নভেম্বর শুক্রবার থেকে ঢাকার ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে নিয়মিত চলবে ছবিটির প্রদর্শনী।