শুধুই ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী কিথ আরবানের সঙ্গে নিকোল কিডম্যান
স্বামী কিথ আরবানের সঙ্গে নিকোল কিডম্যান

অস্কারজয়ী অভিনয়শিল্পী নিকোল কিডম্যান সম্প্রতি তাঁর দশম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেছেন। এতগুলো বছর স্বামী, সংগীতশিল্পী কিথ আরবানের সঙ্গে শুধুই ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন। এমনটাই জানালেন তিনি। তাঁর দাম্পত্য জীবনের সবচেয়ে বড় গোপন টোটকা ‘ভালোবাসা’। 

তাঁর শেষ ছবি ‘লায়ন’-এর বিশেষ প্রদর্শনীতে এসে নিকোল জানান, ‘শুধু ভালোবাসা। একজন আরেকজনকে শুধুই ভালোবাসা। একে অপরকে ভালোবাসায় পূর্ণ করা।’ এভাবেই তিনি ব্যক্ত করেন সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য।
‘লায়ন’ ছবিতে নিকোলের চরিত্রটির সঙ্গে তাঁর বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। তাই তিনি বললেন, এই চরিত্রটিও তিনি ভালোবেসেছেন। কারণ এখানে তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন। যা বারবার তাঁর নিজ সন্তানদের ভালোবাসার কথাই মনে করিয়ে দিয়েছে। নিকোল ও কিথের দুই মেয়ে ফেইথ ও সানডে। সাবেক স্বামী টম ক্রুজের সংসারেও ইসাবেলা ও কনর ক্রুজ নামে দুই সন্তানের মা ছিলেন নিকোল। তাঁদের কথাও ভুলতে পারেন না কিছুতেই।
ইয়াহু