শুভ জন্মদিন রবার্ট ডি নিরো

হয়েই তিনি অর্জন করলেন খ্যাতি। ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবির সেই অভিনেতা, রবার্ট ডি নিরোর আজ জন্মদিন। বিখ্যাত এ মার্কিন অভিনেতা আজ পৌঁছালেন ৭৩-এ। ১৯৪৩ সালের আজকের দিনে আমেরিকার নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছিলেন এই তারকা। তাঁর ঝুলিতে রয়েছে ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার : পার্ট টু’, ‘র্যাগিং বুল’, ‘অ্যাওয়েকেনিংস’ ও ‘দ্য ইন্টার্ন’-এর মতো ছবিগুলো।
মাত্র ১৬ বছর বয়সে পড়ালেখার পাট চুকিয়ে ফেলেন নিরো। বিখ্যাত অভিনয় শিক্ষক স্টেলা অ্যাডলারের কাছে অভিনয় শিখতে শুরু করেন তিনি। ১০ বছর বয়সে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর অভিনয়জীবন। অভিনয় করেন ‘দ্য উইজার্ড অব ওজ’ নাটকের দ্য ক্রাউডলি লায়ন চরিত্রে। ১৯৬৫ সালে ‘দ্য রুমস ইন ম্যনহাটন’ ছবিতে পান একটি অতিথি চরিত্র। পরে ‘গ্রিটিংস’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সবার নজরে আসেন। পাঁচ বছর পর ১৯৭৩ সালে ‘ব্যাং দ্য ড্রাম স্লোলি’ ছবিতে অভিনয়ের পরই তিনি পেয়ে যান তারকা খ্যাতি। পরের বছর অস্কারে উঠে আসে তাঁর নাম। ‘দ্য গডফাদার টু’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়ে যান অস্কার।
দুই বছর পেরিয়ে আবারও আলোচনায় আসেন নিরো। মার্টিন স্করসিসের ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবিতে অনবদ্য অভিনয় তাঁকে নিয়ে যায় খ্যাতির চূড়ায়। এরপর থেকে আর একদণ্ড থামতে পারেননি, একের পর এক ছবিতে কাজ করে গেছেন। ‘দ্য ডিয়ার হান্টার’, ‘র্যাগিং বুল’, ‘ট্রু কনফেশনস’, ‘দ্য কিং অব কমেডি’, ‘ওয়ানস আপন আ টাইম ইন অ্যামেরিকা’র মতো বিখ্যাত সব ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। তাঁর অভিনীত ছবির সংখ্যা শ খানেকের বেশি। পুরস্কারের ঝুলিটাও তাঁর বেশ বড়। বেশ কয়েকটি ছবির সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনীত হন তিনি। ‘দ্য গডফাদার টু’ ও ‘র্যাগিং বুল’ ছবি তাঁকে এনে দেয় অস্কার। এ ছাড়া ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারও পান তিনি।
একাধিক বিয়ে করেছেন নিরো। তারকাদের গতানুগতিক ঝলমলে জীবন তাঁর একদমই পছন্দের নয়। বর্তমানে ‘দ্য কমেডিয়ান’ ছবিটি নিয়ে পার করছেন ব্যস্ত সময়। বায়োগ্রাফি ও আইএমডিবি