শুভ জন্মদিন 'বিবি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ব্রিজিত বার্দো, ইনসেটে ২০০৪ সালে ৭০ বছর বয়সে তিনিই
১৯৫৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ব্রিজিত বার্দো, ইনসেটে ২০০৪ সালে ৭০ বছর বয়সে তিনিই

পঞ্চাশ কিংবা ষাটের দশকের সাদা-কালো পর্দাও ‘রঙিন’ করে তুলেছিলেন তিনি। আবেদনময়ী ব্রিজিত বার্দো হয়ে গিয়েছিলেন পৃথিবীজুড়ে অসংখ্য পুরুষের বিনিদ্র রাতের গোপন কারণ। তাঁর আবেদনময়ী বাচনভঙ্গি আজও ধার করে বয়ে নিয়ে চলেছেন এ কালের কেট মস, ক্লদিয়া শিফাররা। খ্যাতির শিখরে থেকে চল্লিশে পা দেওয়ার আগেই হুট করে অভিনয়কে ছুটি জানিয়ে দেন। কিন্তু এখনো চলছে তাঁর ব্যস্ততা। পশুপ্রেমী বার্দো এখন পুরোদস্তুর প্রাণী অধিকার রক্ষার একজন কর্মী। নামের আদ্যক্ষরে ‘বিবি’ নামে পরিচিত বার্দোর আজ ৮০তম জন্মদিন। শুভ জন্মদিন বিবি। দ্য গার্ডিয়ান