শেষ হয়ে যাচ্ছে 'গেম অব থ্রোনস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গেম অব থ্রোনস’ ধারাবাহিকের একটি দৃশ্য
‘গেম অব থ্রোনস’ ধারাবাহিকের একটি দৃশ্য

কখন একটি চরিত্রের মৃত্যু ঠেকাতে ভক্তরা রাস্তায় নামে? এ উত্তর নিশ্চয়ই জানা আছে। ভক্তরা যখন কাহিনির সঙ্গে মিশে যায়। বিশ্বজুড়ে ঝড় তোলা টিভি ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’-এর বেলায়ও তা-ই ঘটেছে। ভক্তরা চাইছে ধারাবাহিকটি চলতে থাকুক। কিন্তু তাই কি হয়? সবকিছুরই একদিন সমাপ্তি ঘটে। ‘গেম অব থ্রোনস’ ধারাবাহিকটিরও শেষ হতে যাচ্ছে। তবে আরও দুটি মৌসুম (সিজন) পর। অষ্টম মৌসুম প্রচারের পরেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মার্কিন টিভি চ্যানেল এইচবিও।

জর্জ আর আর মার্টিনের সাত খণ্ডের উপন্যাস ‘অ্যা সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে ধারাবাহিকটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ষষ্ঠ মৌসুম পর্যন্ত প্রচার করা হয়েছে। সপ্তম মৌসুমকে ছোট করে সাতটি পর্বে নতুন করে সাজানো হয়েছে। অষ্টম মৌসুমের মধ্য দিয়ে শেষ হবে জনপ্রিয় এ ধারাবাহিক।
হিন্দুস্তান টাইমস