শোকাহত, ক্ষুব্ধ তাঁরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউটু, জেসিকা আলবা ও প্যারিস হিলটন
ইউটু, জেসিকা আলবা ও প্যারিস হিলটন

‘আজকের খবরটা আমি বিশ্বাসই করতে পারছি না/ হায়, আমি কেন চোখ দুটো বন্ধ করতে পারছি না/ যেন এসব আমাকে দেখতে না হয়।’ সেই ১৯৮৩ সালে ওয়ার অ্যালবামে যুদ্ধ-সন্ত্রাস-রক্তের বিরুদ্ধে এভাবেই আওয়াজ তুলেছিল ইউটু। গতকাল শনিবার আইরিশ ব্যান্ডটির কনসার্ট করার কথা ছিল প্যারিসে। অথচ এর আগেই এমন তাণ্ডব! সন্ত্রাসী হামলায় রক্তে ভাসল প্যারিস!

কেটি পেরি
কেটি পেরি


কনসার্টটি বাতিল করে ইউটু তাদের বিবৃতিতে বলেছে, ‘প্যারিসে যা কিছু হচ্ছে, গভীর অবিশ্বাস আর বাকরুদ্ধ হয়ে আমরা তা দেখছি।’
প্যারিসে যেসব জায়গায় হামলা হয়েছে, এরই একটা জায়গার খুব কাছে মহড়া করছিলেন বোনো। ইউটুর প্রধানও সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন এই হত্যাযজ্ঞের। উচ্চকিত হয়েছেন হলিউডের তারকারাও। অনেকেই ব্যবহার করেছেন ‘প্রেফরপ্যারিস’ হ্যাশট্যাগ। কেটি পেরি টুইট করেছেন, ‘প্যারিসের জন্য প্রার্থনার এটাই সময়।’
তাঁর নামে নাম বলেই হয়তো প্যারিস হিলটন আরও শোকাহত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নও করেছেন তিনি, ‘আমি হতাশ, ক্ষুব্ধ। এই নিরপরাধ মানুষদের হত্যা করে তারা কী এমন আনন্দ পায়?’ জেসিকা আলবা টুইট করেছেন, ‘শান্তি ফিরুক প্যারিসে।’ টুইটার।